, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ টেকনাফে নারীকে উত্ত্যক্তের দায়ে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শীতকালীন সবজি বীজের রোগবালাই নিয়ন্ত্রণে বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

মিরসরাইয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:৫৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 66

মিরসরাইয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

৮৮

মিরসরাইয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আলাউদ্দিন (৩৮)।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের বান্ধের হাট ও মৌলভিবাজার রোডের মাথা এলাকার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।

রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সকালে সরকারি দায়িত্ব পালন করতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার সময় আবুতোরাব এলাকায় তার মোটর সাইকেলের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

মিরসরাইয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৮:৫৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬