ফিরোজ আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় (৭ অক্টোবর ২০২৬) সোমবার বেলা ১১ টার সময় আনসার ও ভিডিপি মোহনপুর রাজশাহী আয়োজনে সম্ভাব্য আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম উপজেলা আনসার ও ভিডিপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আনুয়ার হোসেন, তানোর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সাকলাইন, মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল বাসির, প্রশিক্ষিকা সিরাজুম মনিরা, উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার মুকুল সরদার, ৫নং বাকশিমইল ইউনিয়নের দলনেতা জাহাঙ্গীর আলম,
বাকশিমইল ইউনিয়নের ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার ময়েন উদ্দিন সহ সকল ইউনিয়নের দলনেতা দল নেত্রী প্রমুখ।
পবা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ হাফজা খাতুন ইলা
জানান, উপজেলার এবারে সম্ভাব্য ২৪টি পূজা মণ্ডপের জন্য ৪৮জন মহিলা এবং ৯৬ জন পুরুষ আনসার ও ভিডিপি’র সদস্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে, কিন্তু ইহা এখনো চূড়ান্ত তালিকায় প্রস্তুত করা হয়নি। ৯৬ জন পুরুষ সদস্য মধ্য থেকে ২৪ জুন সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডার ২৪ জন। উপজেলার পূজা মন্ডপের জন্য প্রাথমিকভাবে আনসার ও ভিডিপি`র সদস্য বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম। আপনারা সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।






























