, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১ বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল

কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

৪১

কৃষকের ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না

জয়পুরহাটের কালাইয়ে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে কৃষকের কাছ থেকে সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। তিনি বলেন, কৃষকেরা ধান নিয়ে এলে লক্ষ্যমাত্রা পূরণ হলেও অতিরিক্ত ধান সংগ্রহ করা হবে। কৃষক যাতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো সিন্ডিকেট বা চক্রের কাছে এ কার্যক্রম জিম্মি হতে দেওয়া হবে না।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত ১৪ নভেম্বর সারা দেশে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ মৌসুমে প্রতি কেজি ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের তুলনায় এক টাকা বেশি। কালাই উপজেলায় ৬৬৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণের পরও কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম তুলনামূলক কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার আহ্বান জানান তিনি।

খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানি ও সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ধান সংগ্রহে কোনো চক্র নেই। প্রতিটি সংগ্রহ কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। ধান দিতে গিয়ে কোনো কৃষক সমস্যার সম্মুখীন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) কিংবা সরাসরি তাঁকে জানানোর পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, তদারকি কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩ মেট্রিক টন, পাঁচবিবিতে ১ হাজার ৯২ মেট্রিক টন, আক্কেলপুরে ৬০১ মেট্রিক টন, কালাইয়ে ৬৬৩ মেট্রিক টন এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়া কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আজিজ আকন্দ ও ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৭:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬