সৌরভ আহাম্মেদ শরীফ
জামালপুর।
জামালপুরের পাথালিয়ায় জামালপুরে নারী উদ্যোক্তা সুমি আক্তারকে বিভিন্ন সময় ইভটিজিং, পরিবারের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সম্মেলন করেছে ভুক্তভোগী সুমি আক্তার ও তার পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন তারা।
আজ শুক্রবার দুপুরে জামালপুর মেডিকেল কলেজের সামনে নিজ প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সুমি আক্তার ও তার স্বামী এস এম আবির হোসেন।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার অভিযোগ করে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে নিজ প্রতিষ্ঠানে আসার পথে পূর্বশত্রুতার জেরে প্রথমে তাকে গালিগালাজ করা হয়। পরে আবু সাইম রফাতের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা মিলে সুমি আক্তার এবং তার চার বছর বয়সী শিশু সন্তানের উপর হামলা চালায়। এ ঘটনায় তিনি জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তিনি।
২০.১১.২৬

























