, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণে নতুন সফটওয়্যার উদ্ভাবন বগুড়ার সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই পত্নীতলায় (নজিপুর) বালিকা উচ্চ বিদ্যালয়ে এক হাজার ৪১০টি বৃক্ষের চারা বিতরণ টেকনাফে ৭০ হাজার ই-য়া-বা উদ্ধার, জ-ব্দ সিএনজি অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মা-দ-ক পাচারকালে আটক ২ শ্রীপুরে যুবদল নেতা অতর্কিত হামলার শিকার ভাণ্ডারিয়ায় ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে ইউএনও-এর অভিযান, ব্যবসায়ীদের কঠোর সতর্কতা পিরোজপুরে দুই কলেজে শতভাগ অকৃতকার্য: এইচএসসিতে পাস করেননি কেউই চৌদ্দগ্রামে পিতা-মাতার মৃত্যুর পর তিন ভাইয়ের বিরুদ্ধে প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ ইউএনও এস,এম অনিক চৌধুরীসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

জয়পুরহাটে আহলেহাদীছ আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৯

‘আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি’—এই আহ্বানকে সামনে রেখে জয়পুরহাটে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে জয়পুরহাটের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, জয়পুরহাট সাংগঠনিক জেলার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, জয়পুরহাট সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ আমীরুল ইসলাম।

প্রশিক্ষণ প্রদান করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মদ আব্দুল হালীম। তিনি পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে দ্বীনি জীবন গঠন এবং ইসলামের আদর্শে অবিচল থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে চলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল ওহাব এবং আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিভাগের সহযোগী সদস্য মুহাম্মদ আবুল কালাম।

প্রশিক্ষণে জয়পুরহাট জেলার কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা থেকে আগত সংগঠনের দায়িত্বশীল কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক জ্ঞান, আদর্শিক দৃঢ়তা এবং সাংগঠনিক দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণে নতুন সফটওয়্যার উদ্ভাবন

জয়পুরহাটে আহলেহাদীছ আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬