আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক ও শিক্ষক মো. সাজ্জাদুল বারি দুলাল গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন যাচ্ছেন ।
রবিবার (৪অক্টোবর) সন্ধ্যায় জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী বাজারে ভোট চেয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল বারি দুলাল। এসময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে পর্যায়ক্রমে সেসব সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সাজ্জাদুল বারি দুলাল বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ পর্যায়ক্রমে নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে জন্য স্থানীয়ভাবে শিক্ষা সহায়তার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
চেয়ারম্যান প্রার্থী বলেন, ইউনিয়ন পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সাধারণ মানুষের সেবা প্রতিষ্ঠান। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার জন্য সমানভাবে কাজ করবেন। জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে চেয়ারম্যান প্রার্থী মো. সাজ্জাদুল বারি দুলাল জিন্দারপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
প্রেরক,,,
মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মোবাঃ০১৮৬৬৬৩২৫৯৩
তাং-০৪/১০/২০২৬ইং































