, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ নাফ নদীর শূন্যরেখা থেকে ৪১ জেলেকে গ্রহণ করল বিজিবি চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’

বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বেলকুচির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুঝাত তাবাসসুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর স্বাস্থ্যসেবা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের কৃষি অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ, খামারিদের প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ ধরনের কর্মসূচি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই পশুপালন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬