, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ নাফ নদীর শূন্যরেখা থেকে ৪১ জেলেকে গ্রহণ করল বিজিবি চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’

নাফ নদীর শূন্যরেখা থেকে ৪১ জেলেকে গ্রহণ করল বিজিবি

২

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। এ নিয়ে চলতি বছর সংস্থাটির উদ্যোগে মিয়ানমার থেকে দেশে ফিরলেন মোট ৩২৩ জন জেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এসব জেলেকে আটক করা হয়। পরে তাঁদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত স্থানে অথবা কারাগারে রাখা হয়েছিল।

আটক জেলেদের দেশে ফেরাতে বিজিবি মানবিক উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ৪১ জনকে ফেরত আনা হয়েছে।

ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই চলছে। স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিয়ানমারে আটক থাকা অন্য জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেও বিজিবির প্রচেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

নাফ নদীর শূন্যরেখা থেকে ৪১ জেলেকে গ্রহণ করল বিজিবি

আপডেট সময় ০১:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬