, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ নাফ নদীর শূন্যরেখা থেকে ৪১ জেলেকে গ্রহণ করল বিজিবি চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’

সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর।

১

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও শিক্ষার মান উন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা ক্লাসে এসে নির্ধারিত সময়ে শিক্ষককে না পেলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে। একই সঙ্গে বিনা কারণে ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস ফাঁকি দিয়ে প্রাইভেট বা কোচিং করাতে পারবেন না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। তাই শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগাতে ‘রিটায়ার্ড টিচার্স স্কুল’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাটোরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। পাশাপাশি কলেজের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর আবাসন সংকট নিরসনে ছাত্রাবাস নির্মাণের প্রতিশ্রুতিও দেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর।

আপডেট সময় ০১:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬