, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ জামালপুরে ব্যবসায়ীর ওপর হামলা, ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১ বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

১২

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ।

নাটোরে বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আব্দুর রসিদ শেখ বনপাড়া সরদারপাড়া এলাকার মৃত রইজ উদ্দিন শেখের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন আব্দুর রসিদ শেখ। পথিমধ্যে বনপাড়া সরদারপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

আপডেট সময় ০১:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬