জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় নির্ধারিত বিষয়ে আলোচনা করেন ডিইএস স্পেশালিষ্ট বেটস প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল নূর। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ মোঃ শাহআলম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী ও চিওড়া ইউপির চেয়ারম্যান মোঃ আবু তাহের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা সহকারি প্রকৌশলী মিনহাজুল আবেদীন, উপ-সহকারি প্রকৌশলী পলাশ চন্দ্র রায় ও মশিউর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরামসহ ইউপি প্যানেল চেয়ারম্যানবৃন্দ ও এলজিইডি’র উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
,
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান
বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর।
শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ
নাফ নদীর শূন্যরেখা থেকে ৪১ জেলেকে গ্রহণ করল বিজিবি
চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী
শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’
চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
-
মো: জহিরুল ইসলাম সুমন
- আপডেট সময় ০১:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- 0
জনপ্রিয় সংবাদ

























