, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে রাতের মাইকিংয়ে গ্রামজুড়ে আতঙ্ক, সকালে ফিরল স্বাভাবিক জীবন মরিচ্যা বাজারে ২০ হাজার ই-য়া-বাসহ তিনজন গ্রেপ্তার টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযান, গ্রেপ্তার ৭ কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ রও বিকল্প শিরোনাম টেকনাফে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড এমজি গু-লি উদ্ধার শিবচরের ইউএনও এইচ. এম. ইবনে মিজানের বদলি প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিকদের মানববন্ধন! বাকৃবি কেবি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বিএসভিইআর-এর নতুন কমিটি ঘোষণা,সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর শেখ হাসিনার ফেরা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আ.লীগ, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ টুঙ্গিপাড়ায় পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু ও এমদাতুল হক দুলু

মরিচ্যা বাজারে ২০ হাজার ই-য়া-বাসহ তিনজন গ্রেপ্তার

১৭

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার পান বাজার সড়কে এ অভিযান চালানো হয়। সোমবার (২৩ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার আমিনুল হক (২৬), পশ্চিম মরিচ্যা এলাকার এহসানুল করিম (২৬) ও পাতাবাড়ী এলাকার রশিদ আহমদ (৩৪)।

এসআরবি-১৫ জানায়, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পান বাজার সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পাচার ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি-১৫।

গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত বিধি অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জে রাতের মাইকিংয়ে গ্রামজুড়ে আতঙ্ক, সকালে ফিরল স্বাভাবিক জীবন

মরিচ্যা বাজারে ২০ হাজার ই-য়া-বাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬