, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযান, গ্রেপ্তার ৭ কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ রও বিকল্প শিরোনাম টেকনাফে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড এমজি গু-লি উদ্ধার শিবচরের ইউএনও এইচ. এম. ইবনে মিজানের বদলি প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিকদের মানববন্ধন! বাকৃবি কেবি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বিএসভিইআর-এর নতুন কমিটি ঘোষণা,সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর শেখ হাসিনার ফেরা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আ.লীগ, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ টুঙ্গিপাড়ায় পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু ও এমদাতুল হক দুলু হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি’র ডাকে বড়লেখা বিএনপির রুদ্ধদ্বার মিটিং

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

২৭

রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা এনসিপি কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়। মশাল জ্বালিয়ে ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব আবু রেজা মো. আবদুল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তায়িন বিল্লাহ ও উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দলীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। তারা নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযান, গ্রেপ্তার ৭

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৮:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬