, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার ফেরা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আ.লীগ, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ টুঙ্গিপাড়ায় পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু ও এমদাতুল হক দুলু হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি’র ডাকে বড়লেখা বিএনপির রুদ্ধদ্বার মিটিং শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেরিঘাটে অনিয়মের অভিযোগ: ভাড়ার তালিকা থাকলেও নেই নির্ধারিত ভাড়া, ভোগান্তিতে চালক ও যাত্রীরা চৌদ্দগ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে পাকা আমন ধান ব্যাপক ক্ষতি চৌদ্দগ্রামে মা-দকের বিরোধী সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ জামালপুরে ব্যবসায়ীর ওপর হামলা, ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

টুঙ্গিপাড়ায় পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু ও এমদাতুল হক দুলু

২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ব্যক্তিগত অসুস্থতা ও নানামুখী রাজনৈতিক প্রতিকূলতার কারণে পদত্যাগ করা দুই আওয়ামী লীগ নেতা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে নিজ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন এবং পূর্বের ন্যায় সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

​পদত্যাগপত্র প্রত্যাহারকারী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলার ৪ নং পাটগাতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু এবং উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এমদাতুল হক দুলু।

​সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন মামলা-হামলার শিকার হয়ে তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছিলেন। কারাবাস ও আর্থিক ক্ষতির ধকল কাটিয়ে তারা পুনরায় দলীয় কার্যক্রমে যুক্ত হওয়ার ঘোষণা দিলেন।

পাটগাতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে ১ মাস ২৬ দিন কারাবাসসহ বিভিন্ন মামলা ও হামলার শিকার হতে হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে বাধ্য হয়ে তিনি পূর্বে পদত্যাগ করেছিলেন। তবে বর্তমানে সুস্থ বোধ করায় এবং দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকতে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করছেন। এ সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।

অন্যদিকে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এমদাতুল হক দুলু জানান, আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে ১ মাস ২৪ দিন জেল খাটতে হয়েছে। পাশাপাশি অসংখ্য মামলা-হামলার শিকার হয়ে তার ৪ থেকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড হয়েছে এবং তিনি এখনও নিয়মিত মামলার হাজিরা দিচ্ছেন। শারীরিক অসুস্থতা ও সার্বিক পরিস্থিতিতে তখন পদত্যাগ করলেও, এখন সব শঙ্কা ও প্রতিকূলতা উপেক্ষা করে তিনি পুনরায় দলের কার্যক্রমে নিজেকে যুক্ত রাখার ঘোষণা দেন। তিনিও সংবাদ সম্মেলনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান জানান দেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শেখ হাসিনার ফেরা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আ.লীগ, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু ও এমদাতুল হক দুলু

আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬