, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি! হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত

২৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

রিসার্চ ইন্ট্রিগেটেড থট (আরআইটি) এর সমন্বয়ে সামিটের আয়োজন করে বাউ সলিডারিটি সোসাইটি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সামিটে চারটি সেশনে শিক্ষার্থীদের দেশ ও বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রথম সেশনে গবেষণার বুনিয়াদি বিষয়ে আলোচনা করেন বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড কে এইচ এম নাজমুল হোসেন নাজির। দ্বিতীয় সেশনে তথ্য যাচাইকরণ, গবেষণা লেখা ও প্রকাশনা বিষয়ে আলোচনা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিনের বায়োস্ট্যাটিসটিক বিভাগের প্রধান মো. মেছবাউর রহমান। এরপর আধুনিক গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি নিয়ে আলোচনা করেন সুইডেনের আর্থ সিস্টেম গভর্নেন্সের গবেষক জান্নাতুল ফেরদৌস। সবশেষে বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসের ড. মো. আবুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড মো ইলিয়াছুর রহমান ভূঁইয়া।

সামিটের বিষয়ে বাউ সলিডারিটি সোসাইটির সেক্রেটারি ছাব্বির হোসেন রিজন বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সচেতন, চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করছে। এজন্য নিয়মিত বই পড়া, গাছ উপহার দেযা, পাঠচক্র আয়োজনের মতো কাজগুলো নিয়মিত করা হয়। স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা, এআই টুলস এবং উচ্চতর শিক্ষা সম্পর্কে ধারনা দেয়ার জন্য আজকের সামিট আয়োজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট রাখতে পারে বলে আশা করি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউ সলিডারিটি সোসাইটির সভাপতি বলেন, আমরা আনন্দিত যে, আমাদের ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন একটি সামিট আয়োজন করতে পেরেছি। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। তাদের আগ্রহ ও অংশগ্রহণই আমাদের এই উদ্যোগকে সফল করেছে। আজকের এই আয়োজন এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সমৃদ্ধভাবে এমন আয়োজন করার চেষ্টা আমরা অব্যাহত রাখব।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ

উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬