, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ টেকনাফে নারীকে উত্ত্যক্তের দায়ে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শীতকালীন সবজি বীজের রোগবালাই নিয়ন্ত্রণে বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ

১

বাকৃবি প্রতিনিধি,

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের আয়োজনে বিনামূল্যে ডিম বিতরণ এবং আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ডিম খাওয়ার প্রতি শিশু কিশোর সহ সকল শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করা এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সোমবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পশুপালন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগের আয়োজনে এবং কাজী ফার্মস এর সৌজন্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামুল্যে ডিম বিতরণ করা হয়। পরবর্তীতে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। যেটি পশুপালন অনুষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, বিশ্ব ডিম দিবস উপলক্ষে প্রায় ৪ হাজার ডিম বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার অংশ হিসেবে আজ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে ডিম বিতরণ করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, পোলট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো: ইলিয়াস হোসেন, পোলট্রি কনসালট্যান্ট মো. রফিকুল হক, পোলট্রি সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আশরাফ আলী, মো. শরিফুল আলম, ম্যানেজার, কাস্টমার সার্ভিস, কাজী ফার্মস।

এ সময় পোলট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, ডিম হচ্ছে একটা সম্পূর্ণ খাদ্য। একটা জীবন সৃষ্টির জন্য যা কিছু দরকার সবকিছুই ডিমের মধ্যে আছে। ডিমের মাঝে থাকা ভিটামিন ডি কমপ্লেক্স বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে অনেক সহায়ক। তাই আমরা চাই প্রত্যেক শিশু কিশোরের খাবারের তালিকায় ডিম থাকে, সেই উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম।

পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান বলেন, আমরা জানি যে ডিম দেহের পুষ্টি এবং বিকাশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুর জন্য। তাদের এই বাড়ন্ত বয়সে প্রতিদিন তাদের অন্তত দুইটি করে ডিম খাওয়া উচিত। বিশ্ব ডিম দিবস উপলক্ষে আমরা এই বার্তাই সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে পৌঁছাতে চাই।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ

আপডেট সময় ০৯:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬