, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা বাকৃবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক শরীফ-আর-রাফি ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ২নং ওয়ার্ডে মেম্বার পদে তারুণ্যের পছন্দ সুলেমান আহমদ সুরমান অনিয়ম-দুর্নীতির অভিযোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ দেওয়ানগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিনের যোগদান টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি

২৯

ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি) গ্রুপের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অসংগতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টির সত্যতাও নিশ্চিত করেছেন তিনি করেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের কর্ণধার কে. এস. এম. মোস্তাফিজুর রহমান ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, আর্থিক অসংগতি এবং অন্যান্য গুরুতর অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত ২৪ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলার পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর ও অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদা, ভাবমূর্তি, স্বচ্ছতা ও স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য যাচাই না করেই অসতর্কতাবশত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার একাডেমিক মর্যাদা, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী কোনো কর্মকাণ্ড বা সংশ্লিষ্টতার ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ‘স্ট্রেংদেনিং বিএইউ-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ফর রিসার্চ এক্সিলেন্স, ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন’ প্রকল্পের আওতায় ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারকটি সম্পাদিত হয়েছিল।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি

আপডেট সময় ১১:০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬