, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ টেকনাফে নারীকে উত্ত্যক্তের দায়ে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শীতকালীন সবজি বীজের রোগবালাই নিয়ন্ত্রণে বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস

১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম, ফুলবাড়ী প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

​স্থানীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে রাস্তার পাশের ঝোপঝাড়, ডোবা-নালা ও জলাশয়ের পার পরিষ্কারের কাজে সরাসরি অংশগ্রহণ করেন। কাঁচি, দা ও অন্যান্য দেশীয় সরঞ্জাম ব্যবহার করে আগাছা দমন ও জঙ্গল পরিষ্কার করতে দেখা যায়।

বর্ষা ও পরবর্তী মৌসুমে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড স্থানীয় পরিবেশকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ জনগণকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করবে।
মাওলানা শেফায়েত হোসেন সচেতনতামূলক প্রোগ্রামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম স্বপন। আরো বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম সাহেব। যুব বিভাগের শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জানিয়ে প্রোগ্রামটির ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস

আপডেট সময় ০৯:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬