জামালপুর প্রতিনিধি:সৌরভ আহম্মেদ (শরিফ)
জামালপুর সদরের নান্দিনায় ১০ জন এতিম শিশুর আজীবনের দায়িত্ব নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার। একই সঙ্গে এতিম ও অসহায়দের মধ্যে ইসলামিক কিতাব বিতরণ করা হয়েছে।
রোববার রাতে নান্দিনার বাঁশহাটা এলাকায় রাজিব সরকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নওয়াব হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার বলেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরে তিনি আনন্দিত। ১০ জন এতিমের আজীবন দায়িত্ব নিয়েছেন তিনি। তাদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করারও আশ্বাস দেন রাজিব সরকার। এ সময় তিনি সবার দোয়া কামনা করেন।
পরে এতিম ও অসহায়দের হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আবু ইউসুফ।
,
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে ১০ এতিমের আজীবন দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার
জামালপুরে RTV-এর জেলা প্রতিনিধি হলেন জিএম ফাতিউল হাফিজ বাবু
কোর্টবাজারে বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি গ্রেপ্তার
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার।
কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান।
টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
জামালপুরে ১০ এতিমের আজীবন দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার
-
প্রতিবেদক - আপডেট সময় ০২:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ


























