, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোর্টবাজারে বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

কোর্টবাজারে বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি গ্রেপ্তার

১

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি উখিয়া থানার কোর্টবাজার এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জসিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল।

গ্রেপ্তার জসিম টেকনাফ থানার পূর্ব পালংখালী এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত সাজাও ভোগ করতে হবে। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

১১ অক্টোবর এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৯:১৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬