, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

টুঙ্গিপাড়ায় বৃষ্টিতে সড়কের তিন স্থানে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীসহ পথচারীরা

৪০

টানা ভারী বর্ষণ ও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাশুড়িয়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের তিনটি অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বোরহানের দোকান এলাকা থেকে মধুমতী নদীর পাশ দিয়ে গহরডাঙ্গা মাদ্রাসা পর্যন্ত বিস্তৃত এই সড়কটি ওই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় বর্তমানে যানবাহন চলাচলের পাশাপাশি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে।

সড়কটির আশপাশে রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গহরডাঙ্গা মাদ্রাসা ও একটি মহিলা মাদ্রাসা। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক। সড়কের ভাঙা অংশ দ্রুত সংস্কার না করা হলে শিক্ষার্থীদের চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বালু ও বিভিন্ন ভারী মালামাল বহনকারী যানবাহন নিয়মিত চলাচলের কারণে সড়কের পাশের মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের অবশিষ্ট অংশও ধসে পড়ার আশঙ্কা করছেন তারা।

কুশলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফায়েক শেখ বলেন, “ভারী গাড়ি চলাচলের কারণে রাস্তার পাশের মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। সড়কটি পুরোপুরি নষ্ট হয়ে গেলে এলাকার মানুষের বড় ধরনের দুর্ভোগে পড়তে হবে। কারণ এই পথটিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সড়কটিতে ভারী যানবাহন চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করা হোক। একই সঙ্গে সড়কটির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

এলাকাবাসী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো সংস্কার করা না হলে সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে স্থানীয় যোগাযোগব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

টুঙ্গিপাড়ায় বৃষ্টিতে সড়কের তিন স্থানে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীসহ পথচারীরা

আপডেট সময় ০১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬