, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

হাদিস মিয়ার উদ্বোধনে ইশ্বরগঞ্জে ৩০০ শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ

৭৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কোডেকের সবুজ উদ্যোগ।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলোয়ারী কোডেক (ইএমডিসি) শিখন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশীদার হিসেবে কোডেকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১০টি শিখন কেন্দ্রের ৩০০-এর বেশি শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

কর্মসূচির উদ্বোধন করেন আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হাদিস মিয়া। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান খাঁন মিল্কান এবং আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর হুদা।

এ সময় উপস্থিত ছিলেন কোডেক ঈশ্বরগঞ্জের পরিচালক, আঠারবাড়ী ইউনিয়নের দায়িত্বশীল সুপারভাইজার লোকমান হোসেন, প্রোগ্রাম হেড হুমায়ুন কবির, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, শুধু গাছের চারা বিতরণ নয়, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আজকের একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জলবায়ু সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সবুজ বাংলাদেশ গড়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

হাদিস মিয়ার উদ্বোধনে ইশ্বরগঞ্জে ৩০০ শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ

আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬