, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বো-মা নিক্ষেপ পিরোজপুর সদরে মা-দ-ক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১.৫ কেজি গাঁ-জা উদ্ধার, মালিক গ্রেফতার বড়াইগ্রামে অন্যের লাইসেন্সে সার ব্যবসার অভিযোগ, চরম ভোগান্তিতে কৃষক ভোরে আ-গুন, আ-ত-ঙ্কে হোটেল ছাড়লেন পর্যটকরা

বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্টিত হয়েছে এতে সার্বিক সহযোগিতায়: বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল, মাতার কাপন, মৌলভীবাজার।

মঙ্গলবার (১০ নভেম্বর) ২০২৬) উপজেলার সুজানগর ইউনিয়নে দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগীর চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের জন্য নির্বাচিত ৪৮ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল, মাতার কাপন, মৌলভীবাজার নিয়ে যাওয়া হয়

এছাড়া অন্যান্য রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পর তাদের বাড়িতে পাঠানো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলাম, উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, ইউপি সদস্য, মখতার আলী, ইউপি সদস্য, জবরুল ইসলাম, ইউপি সদস্য, প্রমুখ।

বক্তারা বলেন, সুজানগর ইউনিয়নে বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আর্থিক সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অনেক মানুষ উপকৃত হবেন।

আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত

বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬