, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বো-মা নিক্ষেপ পিরোজপুর সদরে মা-দ-ক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১.৫ কেজি গাঁ-জা উদ্ধার, মালিক গ্রেফতার বড়াইগ্রামে অন্যের লাইসেন্সে সার ব্যবসার অভিযোগ, চরম ভোগান্তিতে কৃষক ভোরে আ-গুন, আ-ত-ঙ্কে হোটেল ছাড়লেন পর্যটকরা

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বো-মা নিক্ষেপ

  • Avatar photo মোঃ ছাইম খাঁন
  • আপডেট সময় ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • 7

টুঙ্গিপাড়ায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বো-মা নিক্ষেপ

১৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। আগুনে কার্যালয়ের একটি দরজার আংশিক ক্ষতি হলেও ভেতরের কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ করেন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া মো. সুজন মোল্লা। এতে তাকে আরও দুই ব্যক্তির সঙ্গে ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে তারা ব্যাংকের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।

ভিডিওতে সুজন মোল্লাকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়ায় হবে না।’

গ্রামীণ ব্যাংকের পাটগাতী শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বাইরে নিজ নিজ কাজে ছিলেন। দুপুরে কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে তারা সেখানে যান। পরে দেখতে পান, আগুনে একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে কার্যালয়ের ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বো-মা নিক্ষেপ

আপডেট সময় ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬