, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ ১.১৬ লাখ ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫% মাদারীপুরের শিবচরে রাতের আঁধারে গরিব কৃষকের ফলন্ত লাউ ও বেগুন ক্ষেত ধ্বংস, দিশেহারা পরিবার ইসলামপুরে মাদক-সন্ত্রাস ও দুর্নীতি দমনে আলোচনা সভা, মানবাধিকার কর্মী বরণ ঈশ্বরগঞ্জ মডেল মসজিদে ‘প্রেমিনস্ক্রিপশন’, প্রশ্নের মুখে মূল্যবোধ গোপালগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতার পদত্যাগ একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, বছরের পর বছর দুর্ভোগ বর্ণিবাসীর ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মাগুরায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের

মাগুরায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

মাগুরায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাগুরা জেলা নোমানী ময়দান প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করার কথা ছিল মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ-এর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আহমদ, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম মেহেরুন্নাহারসহ বিভিন্ন পর্যায়ের অতিথিদের উপস্থিত থাকার কথা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে নির্ধারিত অতিথিদের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এ অবস্থায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। তিনি আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি, অধিকার ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থেকে সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জনগোষ্ঠীর মতো আদিবাসী জনগোষ্ঠীরও রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা ক্ষেত্রে বৈষম্য, বঞ্চনা, ভূমি-সংক্রান্ত জটিলতা ও অধিকারহীনতার অভিযোগ করে আসছেন। তাদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার সংরক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদের সভাপতি শিশির রায় ও সাধারণ সম্পাদক সুবধ বাগদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা শুধু কোনো একটি সম্প্রদায়ের দাবি নয় এটি দেশের সামগ্রিক মানবাধিকার ও বৈচিত্র্য রক্ষার অংশ। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে তাদের প্রতি বৈষম্য দূর করে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার আহ্বান জানান তারা।এই সংগঠনে জেলা ও আশেপাশে জেলার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সদস্যদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র গীতা থেকে পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।

মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অধিকার, মর্যাদা, ভূমি ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রত্যয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের এ আয়োজন মাগুরায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ ১.১৬ লাখ

মাগুরায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

আপডেট সময় ০৭:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬