, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা সারের সুষম বণ্টনে বিশেষ অ্যাপ, ছয় মাসে রাস্তাঘাট সংস্কারে এমপি মিলনের আশ্বাস বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজনে মুখর পাহাড়পুর। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্ল্যানটেইন দিয়ে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে নতুন প্রযুক্তি, বাকৃবির সাফল্য মায়ের দেয়া কিডনী নিয়েও বাঁচল না আনোয়ার। ময়মনসিংহে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন। এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ির ‘লাইন’ নিয়ন্ত্রণে মাসিক টাকা আদায়ের অভিযোগ টেকনাফে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করল এপিবিএন

ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

৭৯

​“শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কিংবা এমপিওভুক্তির আবেদনপত্রে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি যুক্ত থাকতে হবে ‘আমাদের প্রতিষ্ঠানে ক্লাসের পড়া ক্লাসে পড়ানো হয় এবং শিক্ষার্থীদের বাহিরে কোনো প্রাইভেট পড়তে হয় না’ এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন (পুতুল)।

​রবিবার (৯ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও প্রাইভেট নির্ভরতা কমানোর ওপর জোর দিয়ে বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের পাঠদান সঠিকভাবে সম্পন্ন করেন, তবে শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ করে বাহিরে প্রাইভেট বা কোচিং করার কোনো প্রয়োজন পড়ে না, পাশাপাশি শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার সময়টুকু খেলাধুলা করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারবে, তিনি আরও বলেন শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং এমপিও প্রাপ্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের এ সংক্রান্ত অঙ্গীকার ও বাস্তবায়ন কঠোরভাবে নিশ্চিত করা হবে।

​একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে এই গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় ও চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ হারুন-অর রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, এছাড়াও লালপুর উপজেলার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা

ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬