বিশেষ প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দমনে করণীয় এবং মানবাধিকার রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মো. এনামুল হক জিহাদীকে সম্মাননা ও বরণ করা হয়।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার মরাকান্দি নছিমুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিচালক ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মিজানুর রহমান পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার, বিশিষ্ট আইনজীবী ও জাতীয় দৈনিক চৌকস-এর স্টাফ রিপোর্টার এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, ইসলামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মো. আব্দুল ওয়াহাব মাস্টার এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মো. মিজানুর রহমান পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাইকে কাজ করতে হবে। অপরাধ দমনে পুলিশকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো নিরপরাধ মানুষকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশকে কার্যকরভাবে কাজ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। এলাকায় কেউ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। মাদক কারবারি যে দলের বা যে পরিচয়েরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। মাদকের মামলায় কোনো ধরনের দলীয় সুপারিশ না করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান কবির মঞ্জিল বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মাওলানা মো. এনামুল হক জিহাদী বলেন, মানুষের অধিকার রক্ষা ও সমাজের অন্যায়-অবিচার দূর করতে তিনি কাজ করতে চান। তবে কোনো অভিযোগের ভিত্তিতে কাজ করার আগে যথাযথ যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মাস্টার, অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, মো. আব্দুল ওয়াহাব মাস্টার ও একেএম শহিদুর রহমান।
এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জামালপুর জেলা কমিটির সহ-সভাপতি আসলাম আলী মুন্সি, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, আইন বিষয়ক সহ-সম্পাদক মো. লাল মিয়া, নির্বাহী সদস্য মো. আলামিন মিয়া ও মো. ফরিদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মুফতি হুমায়ুন রশিদ সাজু, অধ্যক্ষ মো. জমশেদ আলী, হাফেজ মাওলানা ডা. মো. মামুনুর রশিদ, সাংবাদিক মোহাম্মদ শহিদুল ইসলাম মিলন, সাংবাদিক মঞ্জুরুল হক, সার্জেন্ট মো. বেলাল হোসেন (অব.), সার্জেন্ট মো. পারভেজ হুসাইন (অব.), সাংবাদিক মো. বিপুল মিয়া, মো. শহিদুর ইসলাম, মো. আজিজুর রহমান, সাংবাদিক মো. অলি আহাদ আপেল মাহমুদ ও সাংবাদিক সৈয়দ নূর-ই-আশরাফ আলম শাহসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

























