, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা সারের সুষম বণ্টনে বিশেষ অ্যাপ, ছয় মাসে রাস্তাঘাট সংস্কারে এমপি মিলনের আশ্বাস বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজনে মুখর পাহাড়পুর। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্ল্যানটেইন দিয়ে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে নতুন প্রযুক্তি, বাকৃবির সাফল্য মায়ের দেয়া কিডনী নিয়েও বাঁচল না আনোয়ার। ময়মনসিংহে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন। এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ির ‘লাইন’ নিয়ন্ত্রণে মাসিক টাকা আদায়ের অভিযোগ টেকনাফে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করল এপিবিএন

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি,সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, যুবনেতা ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন নারা রত্না, উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বির, সদস্য সচিব কোয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ তরিকুল ইসলাম, সদস্য সচিব আপেল, যুগ্ম আহ্বায়ক মাসুমসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০২:৪৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬