, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১ বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

৮

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা ও উন্নত চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। গুলিবিদ্ধ আহত জুলাইযোদ্ধা হিসেবে তাঁর গেজেট নম্বর ১১৬৩। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।

স্বজনরা জানান, পেশায় ঝালমুড়ি ও আচার বিক্রেতা বিপ্লব হোসেন ২০২৪ সালের ১৯ জুলাই দোকানের মালামাল কিনতে রংপুরে যান। ওইদিন বিকেল ৪টার দিকে রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল দেখে তিনি আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন তিনি। তাঁর শরীরে ৬০টির বেশি গুলি লাগে।

তৎকালীন সরকারের দমননীতির কারণে আহত অবস্থায় গোপনে কাউনিয়া হাসপাতালে সাময়িক চিকিৎসা নিলেও পরে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। সরকার পরিবর্তনের পর চিকিৎসকরা তাঁর শরীর থেকে কয়েকটি গুলি অপসারণ করতে সক্ষম হন। তবে প্রায় অর্ধশত গুলি শরীরের চামড়ার নিচে ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে বিদেশে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

গত তিন মাস ধরে হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়েন বিপ্লব। শেষ পর্যন্ত শুক্রবার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।

বিপ্লবের বৃদ্ধা মা তহিরন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। সরকারি অনুদানের টাকা দিয়েই চিকিৎসা খরচ ও সংসার চালানোর চেষ্টা করেছি। গুলির ঘটনার পর থেকে আমার ছেলে সবসময় শরীর ব্যথার কথা বলত। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে যেত।’

বিপ্লবের স্ত্রী ফুলেরা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সরকারের কিছু অনুদান পেলেও তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কেউ খোঁজখবরও নিতে আসেননি। সুচিকিৎসার অভাবেই আমার স্বামী মারা গেছেন।’

বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর বাড়িতে ছুটে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

আপডেট সময় ০৭:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬