, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত মঠবাড়িয়া রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল ! – মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ হোয়াইক্যং ও পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৪.৬ লাখ ইয়াবা সাড়ে ৮ কোটি টাকায় ব্রিজ, নেই সংযোগ সড়ক: মই বেয়ে উঠানামা দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে যুবদল নেতা এ আর মামুন খানের আর্থিক সহায়তা প্রদান

টুঙ্গিপাড়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে পথচারীর মৃত্যু

৮৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।

নিহত জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে তিনি সড়কের মাঝের বিভাজক আইল্যান্ডের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত জাবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, জাবেদ আলী কী উদ্দেশ্যে চিতলমারী থেকে টুঙ্গিপাড়ায় এসেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও চালকের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত

টুঙ্গিপাড়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে পথচারীর মৃত্যু

আপডেট সময় ০১:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬