, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত মঠবাড়িয়া রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল ! – মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ হোয়াইক্যং ও পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৪.৬ লাখ ইয়াবা সাড়ে ৮ কোটি টাকায় ব্রিজ, নেই সংযোগ সড়ক: মই বেয়ে উঠানামা দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে যুবদল নেতা এ আর মামুন খানের আর্থিক সহায়তা প্রদান

মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত

২২

জেলা প্রতিনিধি মাদারীপুর

জমকালো আয়োজন ও আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলা পৌর মার্কেটে ২য় তলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কেক কেটে পত্রিকার সাফল্যের এই মাইলফলক উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজের দর্পণ হিসেবে এর অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, কালবেলা তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সাথে পত্রিকার ভবিষ্যৎ পথচলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সদস্য সচিব সোহেল রানা, ছাত্রদলের সাবেক সেক্রেটারি সজিব খান এবং শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুরাগ খান।

এছাড়াও প্রবীণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
মোঃ মশিউর রহমান শিবচর উপজেলা প্রতিনিধি (দৈনিক কাল বেলা), প্রবীণ সাংবাদিক আবুল খায়ের খান (ভোরের ডাক), মোঃ সরোয়ার হোসেন (দৈনিক আমার দেশ), মোঃ ইমরান হোসেন (দৈনিক এ দিন), মোঃ শামীম আহমেদ (জেএ টিভি), মোঃ গোলাম মাওলা (গণকণ্ঠ), মিস সন্দা আক্তার (দৈনিক অগ্রসর), মোঃ সোবাহান (দৈনিক বিজনেস ফাইল), মোঃ মতিউর রহমান (দৈনিক দিনকাল) এবং মোঃ রাজা (দীপ্ত টিভি)। অতিথি ও শুভানুধ্যায়ীরা কালবেলা পরিবারের সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে পত্রিকার সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কালবেলার শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। উপস্থিত অতিথিবৃন্দ যৌথভাবে কেক কেটে বর্ষপূর্তির শুভ সূচনা করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। একই সাথে আগামী দিনেও সত্য ও বস্তুর পক্ষে দৈনিক কালবেলার যাত্রা অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬