, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান।

১৮

জেলা প্রতিনিধি মাদারীপুর

মাদকের কারণে পুরো সমাজব্যবস্থা ভেঙে পড়ছে এবং পারিবারিক জীবন বিপর্যস্ত হচ্ছে। এর মারাত্মক প্রভাব পড়ছে রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও মানব পাচারের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

রোববার (১১ অক্টোবর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘নারারকান্দি সুশীল সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, “মাদক নিয়ে বর্তমানে সরকার থেকে শুরু করে প্রতিটি পরিবার গভীর আতঙ্কের মধ্যে রয়েছে। মাদকের বিষাক্ত ছোবলে সমাজ ধ্বংসের মুখে, পরিবারের অবস্থা শোচনীয়। এই ধারা বন্ধ করতে না পারলে পুরো সমাজব্যবস্থা অচল হয়ে পড়বে এবং রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। মাদক বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও সচেতনতামূলক বার্তা দিয়ে তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু অপমানের জীবন বা ভীরুর মতো বেঁচে থাকার চেয়ে সমাজে অন্যায়, অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করাও শ্রেয়। সমাজে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে চুপ না থেকে সবাইকে সাহসের সঙ্গে তা প্রতিরোধ করতে হবে।

যুক্তরাজ্যপ্রবাসী রেহান মোল্লার চমৎকার সঞ্চালনায় এবং মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুল নেছা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ও ওসি (তদন্ত) কুতুবউদ্দিন।

এছাড়াও মতবিনিময় সভায় রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব

মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান।

আপডেট সময় ০৭:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬