, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর

৪

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। রোববার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে উখিয়া থানার জাতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোররা হলো—শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)। তারা উখিয়ার ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সকাল ৯টার দিকে তিন কিশোর ক্যাম্পের নিজ নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

পরে রোববার সকাল ৭টার দিকে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পকে অবহিত করেন। খবর পেয়ে এপিবিএনের একটি বিশেষ দল তাদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জাতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তিন কিশোরকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সদর ডিউটি রেজিস্টারে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব

এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর

আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬