, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে কিশের গ্যাং ১২০৭ এর নিডার গ্রেফতার বিজিবি-এসআরবির অভিযানে টেকনাফে বিপুল ইয়াবা উদ্ধার অপহরণের পর পাহাড়ে নিয়ে যাওয়া রোহিঙ্গা যুবক উদ্ধার বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বার্তা হ্নীলায় কালাইয়ের জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল বারি দুলালের গণসংযোগ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার। শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ বাকৃবিতে এসএমই ফাউন্ডেশনের ‘ইয়েস’ কর্মসূচি, উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের আহ্বান

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

১৫

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আহতরা হলেন সৈকত ও তন্ময়। সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং তন্ময় কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে তিনজন আহত হন। এতে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তন্ময়কে এলাকায় প্রায় সময়ই অতিরিক্ত গতিতে মটরসাইকেল চালাতে দেখা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আজাদ রহমান বলেন, আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা প্রেরক
মো: সালাউদ্দীন
০১৩০৮৩১০০০৪

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামে কিশের গ্যাং ১২০৭ এর নিডার গ্রেফতার

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

আপডেট সময় ০৭:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬