, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ টেকনাফে নারীকে উত্ত্যক্তের দায়ে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শীতকালীন সবজি বীজের রোগবালাই নিয়ন্ত্রণে বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

শ্যামনগর জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 68

শ্যামনগর জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০০

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

০৬ জুন সোমবার সকালে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বর্ষীয়ান নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), অধ্যাপক আবু সাঈদ, সাবেক আহ্বায়ক শ্যামনগর উপজেলা বিএনপি মোঃ সোলায়মান কবির, সদস্য সাতক্ষীরা জেলা বিএনপি, মোঃ আশেক ইলাহী মুন্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আক্তার ঝর্ণা এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস তানজিয়ারা খাতুন। আলোচনা সভায় বক্তারা বলেন, “গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু—এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার কাজ করছে। পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”বক্তারা আরও বলেন, “সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

শ্যামনগর জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬