, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ টেকনাফে নারীকে উত্ত্যক্তের দায়ে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শীতকালীন সবজি বীজের রোগবালাই নিয়ন্ত্রণে বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

পটুয়াখালী গলাচিপায় হতদরিদ্রদের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৪:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 80

পটুয়াখালী গলাচিপায় হতদরিদ্রদের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১১১

পটুয়াখালীর গলাচিপায় পিছিয়ে পড়া সমাজের, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাবার বিতরণ করেছেন জনাব নুরুল হক নূর।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে উপজেলার ৬৭ জন উপকারভোগীর হাতে এই অনুদান ও খাদ্যসামগ্রী তুলে দেন জনাব প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

এছাড়া ​উপজেলা নির্বাহী কর্মকর্তা আবজুর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাষ্টার, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন “আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, তারা সামান্য সুবিধার জন্য নিজেদের আত্মীয়-স্বজনের কথা না ভেবে, সমাজের প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের জন্য সুপারিশ করুন। অনেকেই পরিচিত হয়েও ভাতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে পারেন, কিন্তু আমরা সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিদেরই এই অধিকার নিশ্চিত করতে চাই। এমনভাবে কাজ করতে হবে যেন আগামী দশ বছর পরও কেউ তদারকি করে কোনো অনিয়ম খুঁজে না পায়।”

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবজুর মো. ইজাজুল হক বলেন, “আমাদের মূল লক্ষ্য সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। যারা প্রকৃতপক্ষে এই ভাতার যোগ্য, কেবল তারাই সরকারি সুবিধা পাবেন। প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করার কাজ চলছে, যেখানে কোনো অযোগ্য ব্যক্তির স্থান হবে না। আগামী দুই মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।” তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, অনুদানের এই অর্থ পরিমাণে কম হলেও তা সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে কাজে আসবে এবং সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের কল্যাণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুদান পেয়ে উপস্থিত উপকারভোগীরাও সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

পটুয়াখালী গলাচিপায় হতদরিদ্রদের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

আপডেট সময় ০৪:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬