, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।” গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ৫ 1. পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ মো. রুমান খান নামের এক মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে চৌদ্দগ্রামে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে ১১ কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা নওগাঁয় ডাকাতি: গাইবান্ধা থেকে রামদা-ছুরিসহ গ্রফতার ২জন বাকৃবিতে ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’র শিরোপা জিতল ৫৩ ব্যাচ ‎ ‎

শিবচরে মর্মান্তিক দুর্ঘটনা: নাতির জীবন বাঁচিয়ে চিরতরে বিদায় নিলেন দাদা শাহজাহান খন্দকার

৭

মোঃ শামীম আহমেদ, জেলা প্রতিনিধি মাদারীপুর

মাদারীপুরের শিবচরে দুই বছরের এক শিশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহজাহান খন্দকার (৬০) নামের এক বৃদ্ধ। নিজের জীবন বাজি রেখে নাতিকে রক্ষা করতে পারলেও শেষ পর্যন্ত ঘাতক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তাকে প্রাণ হারাতে হয়। এই ঘটনায় শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেলেও পুরো পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান খন্দকার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শাহজাহান খন্দকার তার দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান। প্রয়োজনীয় কেনাকাটা শেষে তারা যখন বাড়ি ফিরছিলেন, তখন পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কের ওপর হঠাৎ একটি বেপরোয়া গতির ট্রাক্টর তাদের দিকে ছুটে আসে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে তিনি নিজের সব শক্তি দিয়ে শিশুটিকে দ্রুত সড়কের পাশে সরিয়ে দেন। কিন্তু নিজে আর সরে যাওয়ার সময় পাননি। বেপরোয়া গতির ট্রাক্টরটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং মারাত্মক জখম হন। ঘটনার পর সুযোগ বুঝে ঘাতক ট্রাক্টর ও এর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় শাহজাহান খন্দকারকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান জানান, শাহজাহান খন্দকারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মাথার বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণ হয়েছিল।

দুর্ঘটনার বর্ণনায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দাদার আত্মত্যাগের কারণে দুই বছরের শিশু নাতি প্রাণে বেঁচে যায়। যদিও দুর্ঘটনায় শিশুটির পিঠ ও মাথার কিছু অংশ সামান্য ছিলে গেছে, তবে সে বড় ধরনের কোনো শারীরিক আঘাত বা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
এদিকে, নাতিকে বাঁচানোর এমন বীরত্বপূর্ণ ও হৃদয়বিদারক ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে শোকার্ত মানুষের ভিড় জমে। একজন দাদার এমন আত্মত্যাগের কথা শুনে স্থানীয় সাধারণ মানুষের চোখও ভিজে ওঠে। শোকস্তব্ধ পরিবার এখন ঘাতক ট্রাক্টর ও এর চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।”

শিবচরে মর্মান্তিক দুর্ঘটনা: নাতির জীবন বাঁচিয়ে চিরতরে বিদায় নিলেন দাদা শাহজাহান খন্দকার

আপডেট সময় ০১:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬