জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামর আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার ইয়াছিন। শিক্ষক ফারুক আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ মহি উদ্দিন, জহির উদ্দিন রাসেল, মাষ্টার কামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল ওয়াদুদ আব্দুল্লাহ, সমাজসেবক ডাঃ আহম্মদ উল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, সৈয়দ একরামুল হক হারুন ৩ হাজার টাকা করে এবং সাহাব উদ্দিন পূর্বের ঘোষিত প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন।
সৈয়দ একরামুল হক হারুন বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরও ভালো করবে। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি’।


























