, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।” গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ৫ 1. পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ মো. রুমান খান নামের এক মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে চৌদ্দগ্রামে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে ১১ কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা নওগাঁয় ডাকাতি: গাইবান্ধা থেকে রামদা-ছুরিসহ গ্রফতার ২জন বাকৃবিতে ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’র শিরোপা জিতল ৫৩ ব্যাচ ‎ ‎

গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক

৫

গোপালগঞ্জে রাতভর বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় তাঁদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত চলে। জেলার বিভিন্ন থানা এলাকার ১৫টিরও বেশি স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে চারটি বিশেষ দল এবং রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আটক ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে লোকজন সংগঠিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে, অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে মিছিল-সমাবেশ আয়োজনের পাশাপাশি নাশকতা ও অগ্নিসংযোগে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

মুকসুদপুর থেকে আটক শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহ দেওয়া, লোকজন সংগঠিত করা এবং কর্মসূচি আয়োজনের অভিযোগ রয়েছে। তাঁদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অভিযান শেষে আটক চারজনের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোনে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য বা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।”

গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক

আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬