, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।” গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ৫ 1. পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ মো. রুমান খান নামের এক মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে চৌদ্দগ্রামে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে ১১ কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা নওগাঁয় ডাকাতি: গাইবান্ধা থেকে রামদা-ছুরিসহ গ্রফতার ২জন বাকৃবিতে ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’র শিরোপা জিতল ৫৩ ব্যাচ ‎ ‎

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১০ যানবাহনের সংঘর্ষে আহত শতাধিক

৬

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক সংঘর্ষে জড়িয়েছে ১০টি যানবাহন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রথমে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এরপর পেছনে থাকা অন্যান্য যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার ব্যাপকতা বাড়ে।

দুর্ঘটনায় মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক রয়েছে।

সংঘর্ষের পর মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় এক ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ২০ থেকে ২৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।”

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১০ যানবাহনের সংঘর্ষে আহত শতাধিক

আপডেট সময় ০১:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬