, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ টেকনাফে নারীকে উত্ত্যক্তের দায়ে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শীতকালীন সবজি বীজের রোগবালাই নিয়ন্ত্রণে বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হল ডেঙ্গু সচেতনতা দিবস টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮১

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. আঃ সামাদ (৪৩) এবং আল ইমরান খান (২৮)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকালে আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানে ফেনসিডিল উদ্ধারের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬