, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“আল আরবে দুই বাংলাদেশী খুন: আসল অপরাধী সৌদি স্বৈরতন্ত্র বললেন আল্লামা ইমাম হায়াত” মিরুখালীতে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল ইসলাম রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড নিখোঁজ মাদ্রাসাছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার বড়লেখা (লাতু) সীমান্তে বিজিবির অভিযানে ১ জনসহ ১৬ পিস ইয়াবা উদ্ধার। চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার আসামি গ্রেপ্তার

“আল আরবে দুই বাংলাদেশী খুন: আসল অপরাধী সৌদি স্বৈরতন্ত্র বললেন আল্লামা ইমাম হায়াত”

১

– মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি

এটাই বাস্তব সত্য ও প্রমাণিত যে -সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস কেউ প্রবাসীদের নিয়ে মাথা ঘামায় না, কোনো খোঁজ খবর রাখেনা,তাদের সমস্যা সংকটে পাশে দাঁড়ায়না। দূতাবাস সজাগ থাকলে বিন্দুমাত্র দায়িত্বশীল হলেও এই দুই অসহায় প্রবাসীকে খুনি সৌদি ওয়াবি এজিদ কাফের গোষ্ঠি এহেন মর্মান্তিক হত্যা করতে পারতোনা। গতকাল এক বক্তব্যে মানবতার রাজনীতির প্রবর্তক ও বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এই মন্তব্য করেন, তিনি বলেন, দেশের বাইরে যেমন দেখার কেউ নাই তেমনি দেশের ভিতরেও জনগণের জানমাল ইজ্জত অর্থনীতি কর্মসংস্থান নিয়ে সরকারের কোনো পজিটিভ কর্মসূচি নাই। জনগণের সংকট সমাধানে উন্নত ভবিষ্যত নির্মাণে অযোগ্য অথর্ব মন্ত্রীদের কোনো দায়িত্ব বা যোগ্যতা দৃশ্যমান নয়।

আল্লামা ইমাম হায়াত বলেন, সবাই আছে নিজেদের ক্ষমতা, স্বার্থ, ভোগ বিলাস, দূর্নীতি আর বিরোধীদের মিথ্যা মামলা দমন পীড়ন নির্যাতন জেল জুলুম করে ক্ষমতা কুক্ষিগত রাখার ষড়যন্ত্র নিমগ্ন। সরকারি দলের হুইপ বলছে কোনো এলাকায় তাদের দলীয় লোককে ভোট না দিলে সে এলাকার কোনো কাজ করবেনা মানে এলাকাবাসীকে শাস্তি দিবে ! কি জঘন্য স্বৈরদস্যুতান্ত্রিক মানসিকতা এসব স্বৈররাজনীতির বিষাক্ত ফ্যসিস্ট চক্রের। ভবিষ্যত চরম আঁধার করে জীবন, ধর্ম, রাষ্ট্র ও গণতন্ত্র ধ্বংসের সবচেয়ে বিপজ্জনক বিষাক্ত ধারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জংগীবাদি তালেবানি চক্রের ফ্যসিস্ট সাম্প্রদায়িক হিংস্র স্বৈররাজনীতির ঘৃন্য ধারা সরকারের প্রশ্রয়েই চতুর্দিকে সমাজ রাষ্ট্র জবরদখলের উপক্রম হচ্ছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, মীরজাফরদের মত ভূয়া পদ ক্ষমতার স্বার্থে এরা মার্কিন দাসত্বচুক্তি করে দেশ ও জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত বিকিয়ে দিয়েছে আল্লাহ রাসুল ও জনগণের শত্রু এযুগের মীরজাফর চক্র। মুক্তির একমাত্র পথ একক গোষ্ঠীস্বার্থের স্বৈররাজনীতির দস্যুতন্ত্র থেকে মুক্তির আলো মানবতার রাজনীতির মাধ্যমে জনগণের রাষ্ট্র তথা মানবতার রাষ্ট্র গড়ার বিপ্লব।

তিনি বলেন, স্বয়ং আল্লাহতাআলার তৈরি মানুষের চেয়ে বড় মসজিদ আর কিছু নেই, সব মসজিদ মানুষের তৈরি, মানুষ আল্লাহতাআলার তৈরি। মানুষ হত্যার চেয়ে বড় অপরাধ আর কিছুই নাই। আল আরবে দুই বাংলাদেশীকে হত্যাকারি ইসলামের শত্রু সৌদি গোত্রবাদি কুফরি ওয়াবিবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত ই আসল অপরাধী খুনি। ওদের ভূল হয়েছে যা শরিয়ত মোতাবেক মৃত্যুদন্ড হতে পারেনা। বিপন্ন মুমুর্ষ মানুষের জান রক্ষার চেয়ে আল্লাহতাআলার প্রিয় এবাদত ও আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নির্দেশ আর কিছুই নেই।

আল্লামা ইমাম হায়াত বলেন, ঈমান ও মানবতা অবিচ্ছেদ্য বিষয়। মানবতা রক্ষার চেয়ে বড় ফরজ আর কোনো ফরজ নয়। মুমুর্ষ বিপন্ন মানুষের জীবন রক্ষা, নিরাশ্রয় মা বোনদের ইজ্জত আশ্রয়, ক্ষুধার্ত আতংকিত শিশুদের খাবারে ব্যয় সরাসরি আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর জন্য ব্যয়, মসজিদের ফান্ডের সর্বোচ্চ মহান ব্যয়।

হাশরের ময়দানে আল্লাহতাআলা অমানবিক মুসলিমদের এবং অমানবিক লোকদের বলবেন, দুনিয়ায় আমি যখন বিপদে দুর্যোগে বিপন্ন হয়ে আর্তনাদ করছিলাম- ক্ষুধায় কষ্ট পাচ্ছিলাম- অসুস্থ হয়ে কাতরাচ্ছিলাম – জুলুমের শিকার হয়ে উদ্ধারের সাহায্য চাচ্ছিলাম তখন তোমরা আমার সাহায্যে এগিয়ে আসোনি আর তোমাদের বিপদে সংকটেও আজ আমাকে ও আমার রহমত আমার নবীকে পাবেনা। সবাই বলবে আপনি সর্বশক্তিমান আল্লাহতাআলা কিভাবে এমন হতে পারেন আর আপনাকে কিভাবে কেউ সাহায্য ও উদ্ধারের প্রয়োজন হতে পারে? এটাতো অসম্ভব! আল্লাহতাআলা বলবেন আমার বিপন্ন অসুস্থ ক্ষুধার্ত মজলুম বান্দাদের সাহায্য ও উদ্ধারে এগিয়ে আসাই আমার পাশে থাকা আমার এবাদত করা আমার ভালোবাসা আমার রাসুলের ভালোবাসা। বিপন্ন মানবতার উদ্ধার ও মুক্তি সাধনার অবহেলাই আমাকে ত্যাগ করা আমার থেকে দূরে থাকা।

বিপন্ন মানবতার সাথে আল্লাহ রাসুল কত একাকার এবং মিথ্যা জুলুম স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত থেকে মানবতার মুক্তির সংগ্রাম আল্লাহ রাসুলের নৈকট্যের কত বড় অবলম্বন কত প্রিয় কত বড় দায়িত্ব ও কত গুরুত্বপূর্ণ এবাদাত এ হাদিস শরীফ থেকেই বুঝা যায়। মসজিদ আল্লাহতাআলার বান্দাদের রক্ষার জন্য, বান্দাদের বিপদে ব্যবহার মসজিদ ফান্ডের শ্রেষ্ঠ ব্যবহার। যারা আল্লাহ রাসুল ইসলাম মাদ্রাসা মাজার মসজিদ খানকাহকে মানবতা থেকে আলাদা করে দেখেন তারা ঈমান দ্বীন বুঝেন নাই, তারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন নাই, তারা মুসলিমও নন।

– আল্লামা ইমাম হায়াত,
(প্রতিষ্ঠাতাঃ বিশ্ব সুন্নী আন্দোলন, প্রবর্তকঃ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।
চেয়ারম্যানঃ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।)

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬