, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার বড়লেখা (লাতু) সীমান্তে বিজিবির অভিযানে ১ জনসহ ১৬ পিস ইয়াবা উদ্ধার। চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ ইনানীর রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে কাঁদছেন নারী

হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা

৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অলি মাস্টারের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের স্থান থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

এদিকে, পুড়ে যাওয়া বাড়িটির চারপাশে আরও অনেক বসতবাড়ি থাকলেও সেগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। এতে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাড়িঘর। এ জন্য স্থানীয় বাসিন্দারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

হ্নীলা-হোয়াইক্যংয়ের মাঝামাঝি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের দ্রুত পৌঁছানো অত্যন্ত জরুরি। কিন্তু ঘটনাস্থল থেকে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় জরুরি পরিস্থিতিতে সেবা পেতে বিলম্ব হতে পারে।

এ অবস্থায় হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের মাঝামাঝি স্থানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের মতে, ওই এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এবং জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যাবে।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে বসতবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার

হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা

আপডেট সময় ০২:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬