, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার বড়লেখা (লাতু) সীমান্তে বিজিবির অভিযানে ১ জনসহ ১৬ পিস ইয়াবা উদ্ধার। চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ ইনানীর রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে কাঁদছেন নারী

ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১

পাবনার ভাঙ্গুড়ায় নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোছা. রোজিনা আক্তার (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রোজিনা আক্তার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁ পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা আক্তারের মেয়ে বৃষ্টি নিয়মিত সকালে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে মাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরে পাশের বাড়িতে যোগাযোগ করা হলে সেখান থেকে একটি শিশুকে রোজিনার বাড়িতে পাঠানো হয়। শিশুটি বাড়িতে গিয়ে রোজিনাকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আযম বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার

ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬