জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস গ্রুপ সাঙ্গিশ^র উচ্চ বিদ্যালয়-৯৯ ব্যাচের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিন। ফ্রেন্ডস গ্রুপের সভাপতি মোঃ লুৎফুর রহমান লিটনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির সামাদ শর্মিল ও সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ফ্রেন্ডস গ্রুপের অর্থ সম্পাদক সৈয়দ আহম্মেদ, ঝাটিয়ারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নাছির উদ্দিন, শিক্ষার্থী মানজিন মজুমদার ও মোঃ ফাহিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস গ্রুপের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রুমন, সহ-অর্থ সম্পাদক মোঃ এয়াছিন, আব্দুল মান্নান, মাহফুজুর রহমান, শিরিন সুলতানা, পেয়ারা বেগম, রেহেনা বেগম, লুৎফা বেগম প্রমুখ।
,
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১
শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ
চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মানসিক স্বাস্থ্য সচেতনতায় হ্নীলায় যুবকের অংশগ্রহণ
বাকৃবিতে স্বল্পমূল্যে কলা বিতরণ শুরু, দুধ-ডিমে পরবর্তী উদ্যোগের কথা জানাল প্রশাসন
টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল
কাশিয়ানীতে ৩০ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার!
কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
-
মো: জহিরুল ইসলাম সুমন
- আপডেট সময় ০৩:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- 1
জনপ্রিয় সংবাদ






























