, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোহনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি‍‍`র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক মুক্তিপণ না পেয়ে যুবকের পা ভাঙার অভিযোগ পীরগঞ্জে দশটি ইউনিয়নের গ্রাম পুলিশ পেল নোতুন পোষাক ও সরঞ্জাম উপহার সামগ্রী বিতরণ। চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা শাহপরীর দীপ গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল অপরাধী চক্র কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা নৌকায় কেনাবেচা: পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাসমান হাট আলীরজাহাল থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল এসআরবি-১৫ শাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি

আলীরজাহাল থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল এসআরবি-১৫

৫

কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীতে অবস্থিত ‘ইসলামিয়া কুলিং কর্নার’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলাম ওরফে শহিদ (২৭)। তিনি কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা (খাজা মঞ্জিল) এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মোহনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি‍‍`র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

আলীরজাহাল থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল এসআরবি-১৫

আপডেট সময় ০২:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬