, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানসিক স্বাস্থ্য সচেতনতায় হ্নীলায় যুবকের অংশগ্রহণ বাকৃবিতে স্বল্পমূল্যে কলা বিতরণ শুরু, দুধ-ডিমে পরবর্তী উদ্যোগের কথা জানাল প্রশাসন টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কাশিয়ানীতে ৩০ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার! কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

৩

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা কার্যালয়ে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, সরকারি কাজে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. জিয়া হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মধুবাড়ী (ভাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে জিয়া হোসেন বিভিন্ন সময় পৌরসভার সহকারী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি ও হোয়াটসঅ্যাপে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাকে দুই হাজার টাকা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ১৭ সেপ্টেম্বর জিয়া হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন গোপালপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে থানায় মামলা করা হয়।

লালপুর থানার এসআই এ.জে. মিন্টু জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় জিয়া হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলাটি তদন্তাধীন। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৩:১৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬