, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানসিক স্বাস্থ্য সচেতনতায় হ্নীলায় যুবকের অংশগ্রহণ বাকৃবিতে স্বল্পমূল্যে কলা বিতরণ শুরু, দুধ-ডিমে পরবর্তী উদ্যোগের কথা জানাল প্রশাসন টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কাশিয়ানীতে ৩০ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার! কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ

২

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রেণিকক্ষে টেবিলের ওপর মাথা রেখে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর সুপর্ণা রানী নামে এক সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।

সুপর্ণা রানী দেবীগঞ্জ উপজেলার মধ্য শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর একাধিক গণমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন সহকারী শিক্ষক সুপর্ণা রানী। এ সময় শ্রেণিকক্ষে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে গল্পগুজব করছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের নজরে আসে। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার সাহাদাৎ বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং ওই শিক্ষককে শোকজ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার সাহাদাৎ বলেন, ‘প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শোকজের জবাব দিয়েছেন। আমি সেটি টিও স্যারকে জানিয়েছি। এখন পরবর্তী সিদ্ধান্ত টিও স্যার নেবেন।’

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, ‘আমার অফিসে হয়তো দিয়েছে, আমি এখনো দেখিনি। মানে সরাসরি আমি দেখিনি। খোঁজখবর নিয়ে দেখি। আমাকে পরে একটু ফোন দিয়েন, আমি খোঁজ নিয়ে দেখে জানাব।’

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ

আপডেট সময় ০৩:১৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬