, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, উদ্দেশ্য দেবী দুর্গাকে নজর দেখা চৌদ্দগ্রামের পোটকরায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল সনতান ধর্মলম্বীদের দুর্গাপূজা। চট্টগ্রামের হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১১৫

বেনীদুয়ারে উৎসবমুখর পরিবেশে খেলায় মাতলেন ফুটবলপ্রেমীরা। নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার গ্রামে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বেনীদুয়ার ফুটবল মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় ফুটবলপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

বেনীদুয়ার গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতাটি বেশ জমজমাট হয়ে ওঠে। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখরাজুল ইসলাম চৌধুরী।

এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের

ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬