, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্মার্ট ও আধুনিক দরগাপাশা গড়ার অঙ্গীকারে আব্দুল মালেক নান্দনিক,আধুনিক ও জনবান্ধব জামালগঞ্জ সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় নূরে আলম ফরাজী গোপালপুরে জিকেডিএ-এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান এসপি মোহম্মদ কামরুল হাসান ধামইরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নেই ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেনীদুয়ারে উৎসবমুখর পরিবেশে খেলায় মাতলেন ফুটবলপ্রেমীরা। নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার গ্রামে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বেনীদুয়ার ফুটবল মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় ফুটবলপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

বেনীদুয়ার গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতাটি বেশ জমজমাট হয়ে ওঠে। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখরাজুল ইসলাম চৌধুরী।

এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬